Howrah: রেশনে দেওয়া হল মেয়াদ উত্তীর্ণ আটার প্যাকেট! তা খুলতেই বেরিয়ে এল পোকা
হাওড়ার ডোমজুড়ে রেশনে দেওয়া হল মেয়াদ উত্তীর্ণ আটার প্যাকেট! আর সেই তা খুলতেই বেরিয়ে এল গাদা গাদা পোকা! সব অভিযোগ স্বীকার করে নিয়েছেন রেশন ডিলার। তাঁর বক্তব্য এর দায় তাঁর নয়! যদিও এ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে শাসক-বিরোধীর তরজা।