Howrah: হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে হাওড়ায় জোরদার পুলিশি নিরাপত্তা

ABP Ananda  |  06 Apr 2023 01:40 PM (IST)
ABP News

হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে হাওড়ায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাস্তার ধারে ব্যারিকেড দেওয়ার পাশাপাশি নিরাপত্তা দেখভাল করতে উপস্থিত রয়েছেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও, বিভিন্ন রাস্তায় মোতায়েন করা হয়েছে র‍্যাফ। আকাশ পথেও ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। সকালে ঘুসুড়ি থেকে হনুমান জয়ন্তীর মিছিল জিটি রোড ধরে সালকিয়া পৌঁছয়। সেখান থেকে বাঁধাঘাট, হাওড়া ব্রিজ হয়ে কলকাতার বড়বাজারে যাবে এই শোভাযাত্রা। লিলুয়া থেকেও একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। হনুমান ভক্তমণ্ডলীর উদ্যোগে এই মিছিল সালকিয়া, গোলাবাড়ি, হাওড়া ব্রিজ হয়ে কলকাতায় গিয়ে শেষ হবে। নিরাপত্তা দেখভালের দায়িত্বে ছিলেন লিলুয়া, বেলুড়, বালি, মালিপাঁচঘড়া ও নিশ্চিন্দা থানার পুলিশ আধিকারিকরা। 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Howrah: হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে হাওড়ায় জোরদার পুলিশি নিরাপত্তা

TRENDING VIDEOS

মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল1 Hour ago

ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ2 Hour ago

Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী2 Hour ago

"নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূলের ভূমিকা ছিল না", মন্তব্য মুখ্যমন্ত্রীর2 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন