Howrah : এবার হাওড়ায় ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়িতে বান্ডিল বান্ডিল টাকা !

এবার হাওড়ায় ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়িতে বান্ডিল বান্ডিল টাকা! পাঁচলা-রানিহাটি মোড়ে কংগ্রেস বিধায়কের বোর্ড লাগানো গাড়ি আটকাতেই নোটের বান্ডিল! আটক ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক, টাকা গোনার জন্য আনা হচ্ছে মেশিন। ‘আটক ৩ কংগ্রেস বিধায়ক রাজেশ কচ্ছপ, নমন বিক্সল কোঙারি এবং ইরফান আনসারি’। রাজেশ কচ্ছপ ঝাড়খণ্ডের খিজরি, নমন বিক্সল কোঙারি কোলেবিড়ার বিধায়ক। গাড়িতে লাগানো জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির নামে বোর্ড। কোথা থেকে কোথায় টাকা নিয়ে যাওয়া হচ্ছিল? জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিপুল পরিমাণ টাকার কোনও নথি দেখাতে পারেননি অভিযুক্তরা, দাবি পুলিশের ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola