Howrah Led labor: জেনিভার পরমাণু গবেষণাকেন্দ্র সার্নের ঈশ্বরকণা আবিষ্কারে হাত হাওড়ার শ্রমিকরা ।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 May 2022 10:39 AM (IST)

ইতিহাস তৈরি করেছেন হাওড়ার লেদ কারখানার সাধারণ শ্রমিকরা। মাত্র ৩ মাসে তৈরি করে দিয়েছেন এমন এক যন্ত্রাংশ, যা কয়েক বছর আগে কাজে লেগেছে জেনিভার পরমাণু গবেষণাকেন্দ্র সার্নের ঈশ্বরকণা আবিষ্কারে। আজ, মে দিবসে সম্বর্ধনা দেওয়া হবে সেই সব শ্রমিকদের। উপস্থিত থাকবেন বিজ্ঞানী বিকাশ সিংহ।