Howrah Metro: স্টেশন থেকে বেরিয়েই পৌঁছে যাবেন গঙ্গার মুখে! হাওড়ায় মেট্রো-প্রস্তুতি শেষ পর্যায়ে।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Apr 2022 12:49 AM (IST)

ডেডলাইন জানুয়ারি দু’হাজার তেইশ। দ্রুত গতিতে চলছে হাওড়া মেট্রো স্টেশন নির্মাণের শেষ পর্বের কাজ। দেশের সবচেয়ে পুরনো ও সবচেয়ে বড় রেলওয়ে কমপ্লেক্সের মধ্যে পাতাল পরিষেবার প্রস্তুতি কতদূর এগোল? হাওড়া স্টেশন থেকে বেরিয়ে কীভাবে গঙ্গার মুখ পর্যন্ত পৌঁছে যাবেন যাত্রীরা, সেই পরিকাঠামো খতিয়ে দেখেছেন আমাদের প্রতিনিধি।