Mamata Banerjee: 'ওনার দলের নেতারাই হাওড়ার বারোটা বাজিয়েছে..',মমতার পাল্টা রথীন

Rathin Attacks Mamata Banerjee On Howrah Municipality: নবান্নের বৈঠকে পুর-পরিষেবা নিয়ে রীতিমত ক্ষুব্ধ  মুখ্যমন্ত্রী। এদিন তিনি তীব্র ভর্ৎসনা করে বলেন, 'রথীন চক্রবর্তী হাওড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন হাওড়ার বারোটা বাজিয়ে দিয়ে গিয়েছে। হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ।' আর এবার মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগের পাল্টা জবাব দিলেন রথীন চক্রবর্তী। তিনি বলেছেন, সারা পশ্চিমবঙ্গের বারোটা বেজে গেছে তো, দৃষ্টিটাকে ঘোরাবার জন্য কী বলবেন আর.. সেই জন্য হাওড়ার বারোটা বেজেছে, এটাই বলছেন। যদি সবথেকে বেশি কখনও হাওড়ায় কাজ হয়ে থাকে, তাহলে,রথীন চক্রবর্তীর সময়েই কাজ হয়েছিল। ওনার দলের নেতারাই হাওড়ার বারোটা বাজিয়েছেন।'  পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন,' একটা গ্রুপ তৈরি হয়েছে, খালি জায়গা দেখলেই লোক বসাচ্ছে।' পুর পরিষেবা নিয়ে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ABP AnandaLIVE 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola