Howrah News : শৌচাগারে ঢুকে অস্ত্রের কোপ, হাওড়ায় আক্রান্ত আনিস খানের খুড়তুতো ভাই : Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Sep 2022 09:53 AM (IST)

হাওড়ায় নিহত ছাত্রনেতা আনিস খানের খুড়তুতো ভাইকে ধারাল অস্ত্রের কোপ, খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাত সোয়া ১টা নাগাদ আমতায় বাড়ির শৌচাগারে গিয়ে আক্রান্ত হন বছর ২৪-এর সলমন খান। আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া হাসপাতালের সিসিইউ-তে চিকিত্সাধীন আনিসের ভাই। সাক্ষ্যপ্রমাণ লোপাটের জন্য মারার চেষ্টা, অভিযোগ নিহত ছাত্রনেতার বাবা সালেম খানের।