✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Howrah News: ফিরছিলেন বাড়ি, হাওড়ায় জমা জলে পড়ে পুরসভার অস্থায়ী কর্মীর মৃত্যু !

ABP Ananda  |  25 Oct 2024 09:01 PM (IST)
ABP News

ABP Ananda LIVE: হাওড়ায় রাস্তায় জমা জলে পড়ে পুরসভার অস্থায়ী কর্মীর মৃত্যু। ডুমুরজলায় বাড়ি ফেরার সময় রাস্তায় জমা জলে পড়ে মৃত্যু। জমা জলে পড়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু, অনুমান স্থানীয়দের। কী কারণে মৃত্যু, খোঁজ নেওয়া হচ্ছে, দাবি পুরসভার প্রশাসকের।


আরও খবর..


'জল-যন্ত্রণা'র চেনা ছবি ! কলকাতার বিভিন্ন রাস্তায় জমল জল । কলকাতার অধিকাংশ গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে গিয়েছে ইতিমধ্যেই। ঘূর্ণিঝড় 'দানা'-র প্রভাবে ভোর থেকে টানা বৃষ্টি। তার জেরে সেন্ট্রাল অ্যাভিনিউর বিবি গাঙ্গুলি স্ট্রিট ক্রসিং জলমগ্ন। রাস্তার এক প্রান্ত দিয়ে গাড়ি চলাচল করতে দেখা যায়। কারণ, অন্য প্রান্তে জল জমে একাকার। এর পাশাপাশি শ্যামবাজার-সহ উত্তর কলকাতার বিস্তীর্ণ জায়গা, মুক্তারাম বাবু স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি, স্ট্র্যান্ড রোড সংলগ্ন নর্থ পোর্ট থানা সংলগ্ন জায়গায় জল জমে রয়েছে। ঠনঠনিয়া কালীবাড়ির ঠিক পাশে বিধান সরণিতে জমেছে জল। জল সরানোর জন্য সুপার সাকশন পাম্প পাঠানো হয় কলকাতা পুরসভা থেকে। দক্ষিণ কলকাতারও বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। অধিকাংশ রাস্তা জলমগ্ন থাকলেও, দুর্ভোগের পরিস্থিতি এখনও তৈরি হয়নি। কারণ, আজ অন্যান্য দিনের তুলনায় গাড়ির সংখ্যা অনেকটা কম। শুক্রবার হলেও, দুর্যোগের কথা ভেবে অনেকেই গাড়ি নিয়ে বেরোননি। ফলে, যানজটের পরিস্থিতি কোথাও এখনও পর্যন্ত তৈরি হয়নি। এদিকে কোথাও গাছ পড়ে যানবাহন আটকে গিয়েছে, এখন পর্যন্ত এরকম কোনও খবরও নেই।


 

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Howrah News: ফিরছিলেন বাড়ি, হাওড়ায় জমা জলে পড়ে পুরসভার অস্থায়ী কর্মীর মৃত্যু !

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.