Liluah News:লিলুয়ার কুমোর পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে জমে রয়েছে জল,রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর

ABP Ananda LIVE : লিলুয়ার কুমোর পাড়ার এলাকায় যেখানে দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে । সেই জল পরিষ্কারের দাবিতেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। বহুবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি অভিযোগ স্থানীয়দের। বারংবার চেষ্টা করেও বালি পুরসভার প্রশাসন তৃণমূল বিধায়কের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

পাকিস্তানের একটা জঙ্গি অংশ হয়ে গেছে, এই বাংলাদেশ ভারতের জন্য বিপজ্জনক, এবিপি আনন্দে বিস্ফোরক হাসিনা-পুত্র

মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) । বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেই রায়কে ইতিমধ্যেই প্রহসন বলে উল্লেখ করেছেন হাসিনা । এবার সেই নিয়ে মুখ খুললেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় (Sajeeb Wazed Joy) ।

ঢাকা ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের নির্দেশের পরে হাসিনা-পুত্র প্রথম প্রতিক্রিয়া দিলেন এবিপি আনন্দে । আমেরিকা থেকে এবিপি আনন্দে হাসিনা-পুত্র এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন । একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন হাসিনা-পুত্র ।

সজীব ওয়াজেদ জয় এবিপি আনন্দকে বলেছেন, 'বাংলাদেশের মাটি ব্যবহার করেই পাক-জঙ্গিরা দিল্লিতে বিস্ফোরণ ঘটিয়েছে । পাকিস্তানের একটা জঙ্গি অংশ হয়ে গেছে ইউনূসের বাংলাদেশ । এই বাংলাদেশ ভারতের জন্য বিপজ্জনক ।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola