Howrah News: জলের তোড়ে ভেসে গেল সংযোগের সেতু! নৌকাই ভরসা ৬০ হাজার মানুষ। ABP Ananda Live
জলের তোড়ে ফের ভেসে গেল সংযোগের সেতু। প্রত্যেক বছরের মতোই আরও একবার স্তব্ধ জনজীবন। হাওড়ার ভাটোরা দ্বীপ। মূল হাওড়ার ভূখণ্ডের সঙ্গে সংযোগে ভরসা বলতে তিনটে বাঁশের সেতু। আপাতত সেই তিনটিই নদীগর্ভে। জলবন্দি প্রায় ৬০ হাজার মানুষ। মূল ভূখণ্ডে যেতে ভরসা শুধু নৌকা-সফর। তাও জোয়ারের সময় বেড়ে যাওয়া নদীর জলস্তরে বন্ধ থাকে ফেরি পরিষেবা। অপেক্ষা থাকে ভাটার। সবমিলিয়ে প্রবল সমস্যায় বাসিন্দারা।