TMC MLA : 'আমার যাবার সময় হল, দাও বিদায়', ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল বিধায়কের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Sep 2022 09:42 PM (IST)

দল ছাড়ার ইঙ্গিত দিলেন উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক? ফেসবুক পোস্টে সমীর পাঁজা লিখেছেন, আমার যাবার সময় হল, দাও বিদায়। ফেসবুক পোস্টের মন্তব্যে অনড় থেকে ৩ বারের বিধায়কের দাবি, দল মনে করলে অব্যাহতি দিতে পারে। পুরনো কর্মীরা যাতে সম্মান পায়, তার জন্য দলের সঙ্গে কথা বলব, মন্তব্য অরূপ রায়ের। কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার।