Kolkata News: প্রধানমন্ত্রীর সফরের আগে বিপুল বিস্ফোরক উদ্ধার, ধৃতদের জেরায় চাঞ্চল্যকর তথ্য
ABP Ananda | 29 Dec 2022 11:41 AM (IST)

প্রধানমন্ত্রীর সফরের আগে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার বাসন্তী হাইওয়ে থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় কলকাতা পুলিশের STF-এর হাতে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, দুই ধৃতকে জেরায় জানা গেছে, বীরভূমের দুবরাজপুর থেকে বাইক চালিয়ে বিস্ফোরক সরবরাহ করতেই তারা এসেছিল। কলকাতায় এক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল বিস্ফোরক। মঙ্গলবার বাসন্তী হাইওয়ে দিয়ে যাওয়ার সময়, কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশের হাতে বিস্ফোরক
-সহ গ্রেফতার হয় দুবরাজপুরের বাসিন্দা শেখ রমজান ও শেখ ফিরোজ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৪০ কেজি আর্সেনিক সালফাইড। কী কারণে এই বিপুল পরিমাণ বিস্ফোরক আনা হয়েছিল, তা নিয়ে এখনও রহস্য।