Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের মুখে ফের 'বিদ্রোহী' ভরতপুরের তৃণমূল বিধায়ক
ABP Ananda | 28 Jun 2023 09:25 PM (IST)

পঞ্চায়েত ভোটের মুখে ফের 'বিদ্রোহী' ভরতপুরের তৃণমূল (TMC) বিধায়ক। অভিষেকের হুঁশিয়ারির পরেও নির্দলদের সমর্থনে অনড় হুমায়ুন কবীর। 'নির্দলদের সমর্থন করছি, তার প্রমাণ দেখাতে হবে', 'প্রমাণ ছাড়া কী করে ব্যবস্থা নেবে?', কার্যত দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে ভরতপুরের তৃণমূল বিধায়কের হুঙ্কার। 'পার্টি অফিস ঘেরাও করলে কর্মীদের বিরুদ্ধে মামলা দেবে পুলিশ', কর্মীদের জন্যেই পার্টি অফিস ঘেরাও কর্মসূচি বাতিল, দাবি হুমায়ুনের।