Humayun Kabir News : 'সেটাকে সুশাসন বলে না, কুশাসন বলে, অত্যাচারীর শাসন বলে', বললেন হুমায়ুন কবীর
ABP Ananda | 27 Sep 2026 08:16 PM (IST)

ABP Ananda LIVE : বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের ওপর হামলা প্রসঙ্গে আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর বলেন,'মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি পুলিশমন্ত্রীও বটে। তাঁর কাছে আবেদন করব, আপনি সুশাসন প্রতিষ্ঠা করুন। রাজধর্ম পালন করুন। আপনার গায়ে, আপনার পিঠে একটা তকমা লেগে যাক, যে অত্যাচারী শাসন, এটা যেন না হয়। আপনার এটা লক্ষ্য করা উচিত। রাস্তাঘাটে যে কোনও মানুষ যদি কোনও কর্মসূচিতে বা কোনও জায়গায় যায়, সে যদি এইভাবে আক্রান্ত হয়, কুণাল ঘোষ বলে বলছি না, যে কোনও মানুষ..., তা হলে সেটাকে সুশাসন বলে না, কুশাসন বলে, অত্যাচারীর শাসন বলে। অরাজকতা বলে, জঙ্গলের রাজত্ব বলবে মানুষ। আপনি সেটা থেকে তখন মুক্তি পাবেন না। তখন নিজেরই খারাপ লাগবে।'