Humayun Kabir: পঞ্চায়েত ভোটের মুখে ফের বিস্ফোরক হুমায়ুন কবীর
ABP Ananda | 12 Jun 2023 11:23 AM (IST)

পঞ্চায়েত ভোটের মুখে ফের বিস্ফোরক হুমায়ুন কবীর। জেলা ও ব্লক নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে ৪৭ জনের পঞ্চায়েত নির্বাচনী কমিটি ঘোষণা করলেন ভরতপুরের তৃণমূল (TMC) বিধায়ক। কমিটির মাথায় একদা হুমায়ুন-বিরোধী বলে পরিচিত ভরতপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মহম্মদ আজহারউদ্দিন ওরফে সিজার। আজ থেকেই ভরতপুর ২ নম্বর ব্লকে মনোনয়নের কাজ শুরুর নির্দেশ দিয়েছেন হুমায়ুন। তাঁর দাবি, সম্প্রতি জেলা সভানেত্রী তাঁকে ব্লক সভাপতির সঙ্গে ২৫-৭৫ শতাংশ অনুপাতে আসন রফা করতে প্রস্তাব দেন। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন হুমায়ুন কবীর। পাল্টা বিধায়কের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ তুলেছেন তৃণমূলের ব্লক সভাপতি। টিকিট নিয়ে কোন্দল প্রসঙ্গে একাধিকবার ফোন করা হলেও সাড়া মেলেনি জেলা সভানেত্রী শাওনি সিংহ রায়ের।