Husband Killed Wife: স্ত্রীকে খুন করে ৩ বছর ধরে লুকিয়ে রেখেছিলেন বাড়ির সেপটিক ট্যাঙ্কে, অপরাধ কবুল স্বামীর

সোনারপুরের স্ত্রীকে খুন করে ৩ বছর ধরে বাড়ির সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখার অভিযোগ। সিআইডি-র জিজ্ঞাসাবাদে অপরাধ কবুল স্বামীর। ঘটনাটি ২০২০ সালের মার্চ মাসের। ঘটনায় স্বামীর হাত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করে সোনারপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন গৃহবধূ টুম্পা মণ্ডলের বাবা। ২০২০-র এপ্রিলে গ্রেফতারও হয় টুম্পার স্বামী ভোম্বল মণ্ডল। কিন্তু জামিন পেয়ে যায়। এরপরও মেয়ের খোঁজ না মেলায়, হাইকোর্টের দ্বারস্থ হন টুম্পার বাবা। গত ১৩ জুন, বিচারপতি রাজাশেখর মান্থা সিআইডি তদন্তের নির্দেশ দেন। তদন্তে নেমে টুম্পার পরিবার ও তাঁর স্বামীর বক্তব্যে অসঙ্গতি খুঁজে পান রাজ্য পুলিশের গোয়েন্দারা। এরপরই গৃহবধূর স্বামীকে আটক করে সিআইডি। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দাবি করে, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই রাগে খুন করে ভাড়া বাড়ির সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখে স্ত্রীর দেহ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola