Hiranmoy Chatterjee: 'এবার হারবেন জেনেই দাঁড়াতে চাননি', দেবের পদত্যাগ নিয়ে মুখ খুললেন হিরণ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: এখনও পর্যন্ত নির্ঘণ্ট প্রকাশিত না হলেও, আসন্ন লোকসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি তুঙ্গে। আর সেই আবহেই জল্পনা বাড়িয়ে তিনটি সরকারি কমিটি থেকে পদত্যাগ করেছেন তৃণমূলের তারকা সাংসদ দেব (TMC MP Dev)। ঘাটালের সাংসদ দেব তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াতেই এই পদক্ষেপ করেছেন কিনা, সেই নিয়ে জল্পনা তুঙ্গে। সেই আবহেই দেবকে নিয়ে মুখ খুললেন তাঁর সতীর্থ, বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায় , যিনি হিরণ হিসেবে পরিচিত।  চট্টোপাধ্যায়ের বক্তব্য, "বিলম্বে বোধোদয়। উনি ভাল অভিনেতা। কিন্তু রাজনীতি করতে হলে ২৪ ঘণ্টা মানুষের কাজ করতে হবে। গত ১০ বছরে কত বার নিজের লোকসভা কেন্দ্রে গিয়েছেন দেব? ওঁর জন্যই ঘাটালে উন্নয়ন থমকে রয়েছে। এবার হারবেন জেনেই দাঁড়াতে চাননি।" 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola