Madan Mitra:'সুযোগ পেলেই তৃণমূল কর্মীদের চাকরি দেব', বিস্ফোরক মদন | ABP Ananda LIVE

Madan Mitra:  সুযোগ পেলেই তৃণমূল কর্মীদের (TMC Worker) চাকরি দেব। ৩৪ বছর ধরে সিপিএম (CPM) দিয়েছে, দিল্লিতে বিজেপি (bjp) একতরফা করে যাচ্ছে। আর তৃণমূল কর্মীরা চাকরি পাবে না? নিয়োগ-দুর্নীতি (Recruitment Scam) নিয়ে রাজ্যজুড়ে ডামাডোলের মধ্যেই ফেসবুক লাইভে বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়কের দাবি, বাম আমলে তৃণমূল কর্মীরা চাকরি পায়নি। কয়েক কোটি বেকার রেখে চলে গিয়েছিল বামেরা। তাই তৃণমূল কর্মীদের চাকরি পাওয়ার মধ্যে তিনি কোনও অন্যায় দেখছেন না বলে জানিয়েছেন মদন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola