Richa Ghosh : বিশ্বকাপ জয়ের পর ঘরে ফিরলেন রিচা ঘোষ, বিমানবন্দর থেকে স্বাগত জানাল শহর শিলিগুড়ি

ABP Ananda  |  07 Nov 2025 03:16 PM (IST)
ABP News

ABP Ananda LIVE : আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। অবশেষে ঘরে ফিরছে ঘরের মেয়ে। তবে তিনি ফিরছেন বিশ্বজয়ী হিসাবে। কথা হচ্ছে রিচা ঘোষের (Richa Ghosh)। ভারতের বিশ্বজয়ী মহিলা দলের (Indian Women's Cricket Team) ক্রিকেটার তিনি। ফাইনালে ৩৪ রানের ইনিংসসহ গোটা টুর্নামেন্টেই বারংবার দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন রিচা। বিশ্বজয়ী ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ তিনি। এবার সেই ২২ বছর বয়সি ক্রিকেটারেরই ঘরে ফেরার পালা।


আজ সকাল সকালই বাগডোগরা বিমানবন্দরে রিচার নামার কথা। সকাল ৯.২৫ নাগাদ তাঁর বিমান অবতরণের কথা থাকলেও, তা কিছুটা পিছিয়ে গিয়েছে। বেলা ১১টার দিকে রিচা নামবেন নিজের শহরে। তাঁকে স্বাগত জানাতে কিন্তু একেবারে তৈরি তাঁর শহর শিলিগুড়ি। তারকা ক্রিকেটারের আগমনের আগেই বিমানবন্দরে ভিড় জমিয়েছেন তাঁর প্রিয়জন, পাড়া পড়শিরা। রিচাকে স্বাগত জানাতেও করা হয়েছে এলাহি আয়োজন। শিলিগুড়ি শহরজুড়েই বিভিন্ন স্থানেই লাগানো হয়েছে পোস্টার, রিচাকে ঘিরে তৈরি হয়েছে ব্যানার।  

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Richa Ghosh : বিশ্বকাপ জয়ের পর ঘরে ফিরলেন রিচা ঘোষ, বিমানবন্দর থেকে স্বাগত জানাল শহর শিলিগুড়ি

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন