Ichhamati: ইচ্ছা পূরণ হতে চলেছে ইছামতীর
ইচ্ছা পূরণ হতে চলেছে ইছামতীর। উত্তর ২৪ পরগনার তেঁতুলিয়া থেকে কালাঞ্চি পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার নদী সংস্কারের কাজ শুরু হয়েছে। রবিবার কাজের সূচনা করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। ভোটের মুখে নদী সংস্কারের কাজ শুরু করায় কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। (TMC)