Durga Puja 2022: এপারে টাকি, ওপারে সাতক্ষীরা, বিজয়া দশমীতে মিলনোৎসবের সাক্ষী ইছামতী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Oct 2022 07:41 AM (IST)

প্রাণের উত্সবে কাছাকাছি দুই বাংলা। বিজয়া দশমীতে মিলনোত্সবের সাক্ষী ইছামতী। এপারে টাকি, ওপারে সাতক্ষীরা।মাঝখানে ইছামতী। এদিন আন্তর্জাতিক জলসীমার নিয়ম মেনে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এরপর এপার-ওপার বিজয়ার শুভেচ্ছা বিনিময়।