Mamata Banerjee: 'অভিষেককে বিজেপি ভয় পায়, নবজোয়ার আটকালে জেলায় জেলায় আমি যাব', বার্তা মমতার
ABP Ananda | 20 May 2023 12:36 PM (IST)

Mamata Banerjee: শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নোটিস (Notice) দিয়েছে সিবিআই (CBI)। কাল সকাল ১১ টায় নিজাম প্যালেসে (Nizam Palace) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে নবজোয়ার যাত্রা (NaboJowar Yatra) বন্ধ করে আজই রাতে কলকাতায় ফিরছেন অভিষেক। ২২ মে ফের সোনামুখী থেকে নবজোয়ার যাত্রা শুরু করবেন অভিষেক, এমনটাই খবর। এদিকে এই প্রেক্ষাপটে আজ ভার্চুয়ালি বাঁকুড়ার সোনামুখীর জনসভায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই বৈঠক থেকে তিনি সাফ বলেন, 'ইডি-সিবিআই তৃণমূলকে খুব ভয় পায়। অভিষেক ২৫ দিন ধরে রাস্তায় আছে। নবজোয়ার কীভাবে বন্ধ করা যায় তারজন্য চেষ্টা করছে বিজেপি। অভিষেককে আটকে নবজোয়ার যাত্রা বন্ধ করা যাবে না। যদি অভিষেককে আটকায় আমি জেলায় জেলায় নবজোয়ার যাত্রায় যাব।'