Kunal Ghosh: 'অমিত শাহ এলে বাংলায় তার কোনও প্রভাব পড়বে না, ভোট পাবে তৃণমূলই', বলছেন কুণাল ঘোষ

ধর্মতলায় অমিত শাহের সভার আগে বিজেপি-তৃণমূল বাগযুদ্ধ, হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি। 'বিজেপি কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা হবে, বাংলায় উত্তেজনা তৈরির পরিকল্পনা। কাল যে কোনও পরিস্থিতিতে ধর্মতলায় পৌঁছবে বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করবেন না। কর্মীরা বাধা পেয়ে চুপ করে থাকার মুডে নেই', অমিত শাহের সভার আগে তৃণমূলকে হুঁশিয়ারি রাজ্য বিজেপির সভাপতির। পাল্টা বিজেপিকে আক্রমণে তৃণমূল কংগ্রেস। 'অমিত শাহ এলে বাংলায় তার কোনও প্রভাব পড়বে না।সিপিএম কিছু লোক পাঠাবে, কিছু লোক বাইরে থেকে আসবে। বঞ্চনার প্রতিবাদে মানুষ তৃণমূলকেই বেশি করে ভোট দেবে', পাল্টা কুণাল ঘোষ

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola