Nabanna on DA Strike: ডিএ ধর্মঘটে সামিল হলে কর্মজীবন থেকে বাদ যাবে একদিন, নির্দেশিকা জারি করল নবান্ন
সরকারি অফিসে ধর্মঘট ( DA Strike ) রুখতে কড়া বিবৃতি জারি করেছে নবান্ন ( Nabanna ) । কোনওভাবেই পূর্ণ বা অর্ধ দিবস ছুটি নেওয়া যাবে না, সরকারের নির্দেশিকায় উল্লেখ। 'ধর্মঘটে সামিল হলে কর্মজীবন থেকে বাদ যাবে একদিন, করা হবে শো-কজ' অতিরিক্ত মুখ্যসচিবের তরফে জারি করা নির্দেশিকায় উল্লেখ।
এই নির্দেশের পাল্টা, ধর্মঘটের সিদ্ধান্তে অনড় থাকার দাবি জানিয়ে চিঠি কর্মচারী সংগঠনের। অতিরিক্ত মুখ্য় সচিবকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির যৌথ কমিটির সদস্য়রা ।