South 24 Parganas: নামখানায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধেই বেআইনি নির্মাণের অভিযোগ!
ABP Ananda | 29 Mar 2023 09:46 AM (IST)

দক্ষিণ ২৪ পরগনার নামখানায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধেই বেআইনি নির্মাণের অভিযোগ! নিকাশি খাল বুজিয়ে তৈরি হচ্ছে মার্কেট কমপ্লেক্স।বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ করে দিয়েছে সেচ দফতর। প্রধানের দাবি, সেচ দফতরের অনুমতি নিয়েই শুরু হয়েছে কাজ। প্রধানের দাবি উড়িয়ে দিয়েছে সেচ দফতর।