Ration Scam: রেশন দুর্নীতির তদন্ত চলাকালীনই ফের উত্তর ২৪ পরগনার সমবায় ধান ক্রয় কেন্দ্রে দালাল চক্রের রমরমা

রেশন দুর্নীতির তদন্ত চলাকালীনই ফের উত্তর ২৪ পরগনার সমবায় ধান ক্রয় কেন্দ্রে দালাল চক্রের রমরমা। দেগঙ্গার পর এবার স্বরূপনগর। অভিযোগ পেয়েই তৎপর প্রশাসন। অভিযোগ ওঠে, স্বরূপনগর সমবায় ধান ক্রয় কেন্দ্রে সক্রিয় দালাল চক্র। ভুয়ো নাম ঢুকিয়ে কৃষকদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর চেষ্টা করছে দালালরা। গতকাল স্বরূপনগরের বিডিও-র নেতৃত্বে তদন্তে যায় একটি দল। সমবায় ধান ক্রয় কেন্দ্র থেকে ১৫৫ বস্তা ধান বাজেয়াপ্ত করেন সরকারি আধিকারিকরা। সরকারি সূত্রে খবর, ধান ক্রয় কেন্দ্রের তালিকায় বেশ কিছু ভুয়ো নাম ধরা পড়েছে। এ নিয়ে জেলা প্রশাসনকে বিস্তারিত রিপোর্ট দিতে চলেছে ব্লক প্রশাসন। এর আগে দেগঙ্গাতেও একই ধরনের অভিযোগ ওঠে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola