RG Kar Protest: সেমিনার হলে লাল জামা পরা ব্যক্তি অভীক দে, অনড় IMA-র রাজ্য শাখা। ABP Ananda Live

সেমিনার হলে লাল জামা পরা ব্যক্তি অভীক দে, অনড় IMA-র রাজ্য শাখা। '৪১ ঘণ্টা পেরিয়ে গিয়েছে, এখনও কলকাতা পুলিশ বলেনি লাল জামা পরা ব্যক্তি অভীক দে নন',
সোশাল মিডিয়ায় পোস্ট করে চ্যালেঞ্জ ছুড়ে দিল IMA-র রাজ্য শাখা। 'অভীক দে নিজেও সামনে এসে সেমিনার হলে থাকার কথা অস্বীকার করেননি। তাও সোশাল মিডিয়ায় আইএমএ-কে কালিমালিপ্ত করার চেষ্টা এক ব্যক্তির। মুখ্যমন্ত্রী বিচারের দাবি জানাচ্ছেন, অথচ সেই ব্যক্তির এধরনের পোস্ট অপ্রত্যাশিত, দুর্ভাগ্যজনক', তোপ আইএমএ-এর রাজ্য শাখা।

আর জি কর-কাণ্ড নিয়ে এবার প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করালেন কুণাল ঘোষ। আর জি কর-কাণ্ড নিয়ে খোঁচা দলের একাংশকেও। 'প্রশাসন এমন কোনও কাজ করবে কেন, যার জন্য শাসক দলকেও 'বিচার চাই' কর্মসূচি নিতে হবে?' তাও দলের সবাই সমান ভাবে নামেন না, ফের বিস্ফোরক পোস্ট কুণালের। 'আমার অবস্থান স্পষ্ট, দোষীদের চরম শাস্তি হোক', তোপ কুণালের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola