IMA Election : আইএমএ কলকাতা শাখার নির্বাচন ঘিরে উত্তেজনা, ভোটকেন্দ্রের সামনে বিক্ষোভ : Bangla News
আইএমএ কলকাতা শাখার নির্বাচন ঘিরে উত্তেজনা। সকাল ১১টা থেকে তালতলায় আইএমএ-র কলকাতা শাখা অফিসে শুরু হয়েছে ভোটদান। আইএমএ-র সভাপতি পদের জন্য লড়াই করছেন চিকিত্সক-বিধায়ক নির্মল মাঝি ও আরেক চিকিত্সক প্রশান্ত ভট্টাচার্য। ভোটপর্ব শুরুর আগে থেকেই ভোটকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন দু’ পক্ষের সমর্থকরা। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। আইএমএ-র কলকাতা শাখার অফিসের সামনে মোতায়েন বিশাল পুলিশবাহিনী।