Bankura News: বাঁকুড়ায় ফলক তৈরি হলেও তৈরি হয়নি রাস্তা। ক্ষোভ গ্রামবাসীদের। Bangla News

বাঁকুড়ার জগদল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাজুরিয়ার সরস্বতী মন্দির থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মাটির রাস্তা পাকা করার সিদ্ধান্ত নেওয়া হয় চলতি বছরের শুরুর দিকে। গ্রামবাসীদের প্রয়োজনের কথা মাথায় রেখে ওই রাস্তা কংক্রিটের করার উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রকল্পের নিয়ম অনুযায়ী জিও ট্যাগিং এর জন্য তথ্য নির্দেশক বোর্ডও তৈরী করা হয়েছিল। কিন্তু তারপর কেন্দ্র একশো দিনের কাজের প্রকল্পে অর্থ দেওয়া বন্ধ করে দেওয়ায় প্রকল্পটির কাজ শুরুই করা যায়নি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola