Ration Scam: রেশন বন্টন দুর্নীতি মামলায়, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ ED-র | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: রেশন বন্টন দুর্নীতি মামলায়, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করল ED. কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অভিযুক্তদের অ্য়াকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে সামনে আসে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম। সেই সূত্রেই আজ তাঁকে তলব করা হয়।
জুনের ইউজিসি-নেট বাতিল (UGC NET Cancelled) করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ইউজিসি-নেট বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ। অস্বচ্ছতার কারণ দেখিয়ে ইউজিসি-নেট বাতিল। নিট নিয়ে তোলপাড়ের মধ্যেই ইউজিসি-নেট বাতিল। ১৮ জুন ইউজিসির নেট পরীক্ষা নিয়েছিল এনটিএ। দুই শিফটে পরীক্ষা হয়েছিল।
সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে খবর এসেছে, ওই পরীক্ষায় কোনও ত্রুটি রয়েছে। তারপরে শিক্ষামন্ত্রক ওই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, শিক্ষামন্ত্রক জানিয়েছে ওই পরীক্ষায় একাধিক অনিয়ম হয়েছিল বলে তাদের কাছে খবর এসেছে। সেই কারণেই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।