ED: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের আপ্ত সহায়ককে প্রায় ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ককে প্রায় ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সমন খারিজের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়। এদিনই তাঁর আবেদন খারিজ করে দিল হাইকোর্ট।