Malda News: হরিশ্চন্দ্রপুরে একই ব্লকে বিধায়ক এবং ব্লক সভাপতির প্রতিষ্ঠা দিবস নিয়ে আলাদা অনুষ্ঠান! ABP Ananda Live
ABP Ananda | 02 Jan 2024 02:59 PM (IST)

West Bengal News: হরিশ্চন্দ্রপুরে (Harishchandrapur) একই ব্লকে বিধায়ক এবং ব্লক সভাপতির প্রতিষ্ঠা দিবস নিয়ে আলাদা অনুষ্ঠান। পঞ্চায়েত ভোটে (Panchayet Vote) ভরাডুবির দায় হরিশ্চন্দ্রপুর ১-এর (বি) ব্লক সভাপতি মানিক দাসের (Manik Das) ওপর চাপিয়ে তাঁকে পচা আপেলের সঙ্গে তুলনা করলেন চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ (Niharranjan Ghosh) । নাম না করে ব্লক সভাপতিকে আক্রমণ করেছেন যুব তৃণমূলের ব্লক সভাপতি শেখর সাহাও। বিধায়কের অভিযোগ, ব্লক সভাপতি মানিক দাস টাকা নিয়ে পঞ্চায়েত ভোটের টিকিট বিক্রি করেছেন, সেই জন্যই চারটি অঞ্চল তৃণমূলের হাতছাড়া হয়েছে। বিধায়কের অভিযোগ নিয়ে মন্তব্যের দায় দলের ঊর্ধ্বতন নেতৃত্বের ঘাড়ে চাপিয়েছেন ব্লক সভাপতি। ভোটের টিকিটের টাকার ভাগাভাগি নিয়ে কোন্দল বলে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। ABP Ananda Live