Ram Mandir Inauguration: রাত পোহালেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। ABP Ananda Live
ABP Ananda | 21 Jan 2024 09:32 PM (IST)

Ram Mandir Pran Pratishtha: অযোধ্যায় সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় গোটা দেশ। কাল রাম মন্দিরের উদ্বোধন (Ram Mandir Inauguration)। সন্ধের অযোধ্যায় উপচে পড়ছে আলো। সরযূ তীর যেন এক টুকরো ভারত। নব নির্মিত রাম মন্দির ও কৃষ্ণশিলার রামলালাকে দর্শন করতে সারা দেশের নানা প্রান্তের মানুষ এসে মিশেছেন উৎসবের আবহে। মুখে মুখে শোনা যাচ্ছে রাম-সীতার গান। চলছে রামচরিতমানস পাঠ। সাধারণ মানুষের পাশাপাশি, এসেছেন ভক্ত ও সাধু-সন্তরা। ফুলে ফুলে সেজেছে রাম মন্দির। সরযূ তীরে বিশেষ আরতি। বসেছে জায়ান্ট স্ক্রিন। আমন্ত্রিত অতিথি ছাড়া প্রবেশ নিষেধ। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহরটাকে। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। ABP Ananda Live