Malaria-Dengue: বাড়ছে ম্যালেরিয়া, কমছে ডেঙ্গি? কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বাড়ল চিন্তা
ABP Ananda | 05 Dec 2022 07:18 AM (IST)

ডেঙ্গি-বাহক এডিস মশার থেকে বেশি পরিমানে জন্মাচ্ছে ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিস মশা। উদ্বেগ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের গবেষণায়। গবেষকদের দাবি, নোংরা জলে নয়, চরিত্র বদলে, পরিষ্কার জলে ডিম পারছে অ্যানোফিলিস মশা।