Panchayat Election : হাতছাড়া হতে বসেছিল গ্রাম পঞ্চায়েত, জয়ী নির্দল প্রার্থীকে দলে ফেরাল তৃণমূল,প্রধানের পদ পেতেই কৌশল?
সংখ্যাগরিষ্ঠতা পেলেও সংরক্ষণের গেরোয়, গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতে বসেছিল তৃণমূলের। এরপরই জয়ী নির্দল প্রার্থীকে দলে ফেরাল শাসকদল। প্রধানের পদ পেতেই কি এই কৌশল? রাজনৈতিক বিতর্ক মাথাচাড়া দিয়েছে মেমারিতে। জয়ী নির্দল প্রার্থীর আর্জিতেই দলে ফেরানো হয়েছে। দাবি তৃণমূল নেতৃত্বের।