Asian Games: এশিয়ান গেমসে শ্যুটিংয়ে ফের সোনা ভারতের। ABP Ananda Live
ABP Ananda | 27 Sep 2023 11:03 AM (IST)

Asian Games: এশিয়ান গেমসের (Asian Games) চতুর্থ দিনে এল চতুর্থ সোনা। এশিয়ান গেমসে শ্যুটিংয়ে ফের সোনা ভারতের (India)। মহিলাদের দলগত ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জয়। সোনা (Gold) জিতলেন মনু ভাকের, এষা সিংহ ও রিদম সাংওয়ান। অন্যদিকে ৫০ মিটার রাইফেল ইভেন্টে এল রুপো। ক্রিকেটে সোনা জিতে ঘরে ফিরলেন বাংলার মেয়ে তিতাস সাধু। চিন-- সোনা-৫৮, রূপো-৩১, ব্রোঞ্জ-১৩ ... ১০২। কোরিয়া-- সোনা-১৫, রূপো-১৬, ব্রোঞ্জ-২১ ... ৫২। জাপান---সোনা-৯, রূপো-২১, ব্রোঞ্জ-২১ ... ৫১। ভারত--সোনা-৪, রূপো-৫, ব্রোঞ্জ-৭ ...১৬।