Bankura: পঞ্চায়েতের প্রার্থী বাছাই ঘিরে প্রকাশ্যে বিজেপির অন্তর্কলহ | ABP Ananda LIVE
পঞ্চায়েতের (Panchayet Election) প্রার্থী বাছাই ঘিরে এবার বাঁকুড়ায় (Bankura) প্রকাশ্যে চলে এল বিজেপির অন্তর্কলহ। পুরনো কর্মীদের বদলে গুরুত্ব দেওয়া হচ্ছে দলে নতুন যোগ দেওয়া কর্মীদের। এই অভিযোগে বাঁকুড়া ১ নম্বর ব্লকের মণ্ডল সভাপতিকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মীদের একাংশ। অসন্তোষের মুখে সমাধানের আশ্বাস দিয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি। টিকিট-কোন্দলকে হাতিয়ার করে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল।