Abdul Latif: অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ, CBI-এর বিশেষ আদালতে দ্বিতীয়বার হাজিরা দিলেন আব্দুল লতিফ

৯ দিনের অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষে, আজ আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে দ্বিতীয়বার হাজিরা দিলেন আব্দুল লতিফ। সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পাওয়ার পর, গত ২৭ এপ্রিল আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন গরুপাচারকাণ্ডে অভিযুক্ত ব্যবসায়ী। শর্ত সাপেক্ষে জামিন মেলার পর, তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এর আগে সিবিআইয়ের চার্জশিটে নাম ছিল লতিফের। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। ইলামবাজার পশু হাটের মালিক লতিফ ছিলেন অনুব্রত ঘনিষ্ঠ। গরুপাচারে আরেক অভিযুক্ত এনামুল হকের ডান হাত বলে পরিচিত লতিফ। গরুপাচার মামলায় ইডি-র চার্জশিটেও লতিফের নাম রয়েছে। ইডি-র দাবি, বাংলাদেশে পাচারের জন্য বীরভূম থেকে গরুগুলিকে ট্রাকে তুলে, মুর্শিদাবাদ জেলার ওমরপুরে পাঠানোর দায়িত্ব ছিল আব্দুল লতিফের ওপর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola