Enforcement Directorate : এবার কয়লাকাণ্ডে ইডি-র মুখোমুখি আইপিএস অফিসার সেলভা মুরুগান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Aug 2022 12:03 PM (IST)

কোটেশ্বর রাও, শ্যাম সিংহর পর এবার কয়লাকাণ্ডে ইডি-র মুখোমুখি সেলভা মুরুগান। আজ দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দেন এই আইপিএস অফিসার।পুরুলিয়ার এসপি থাকাকালীন কয়লা পাচার রুখতে কী করেছিলেন, জানতে চায় ইডি, খবর সূত্রের।