ISF: অবশেষে হাইকোর্টে আইএসএফ বিধায়ক নৌশাদের জামিন
ABP Ananda | 02 Mar 2023 01:37 PM (IST)

অবশেষে হাইকোর্টে আইএসএফ বিধায়ক নৌশাদের জামিন
হাইকোর্টে ধাক্কা রাজ্যের, সব মামলাতেই জামিন নৌশাদ সিদ্দিকির জামিন
২১ জানুয়ারি ধর্মতলায় সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হন নৌশাদ
গ্রেফতারির ৪০দিনের মাথায় ভাঙড়ের আইএসএফ বিধায়কের জামিন
চল্লিশ দিনের মাথায়, কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। ২১ জানুয়ারি, ভাঙড়ে আইএসএফ-তৃণমূল সংঘর্ষের রেশে ধর্মতলায় ধুন্ধুমার
বাধে। গ্রেফতার হন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ
সিদ্দিকি-সহ বেশ কয়েকজন। এই মামলায় গতকাল হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে পুলিশ। এদিন নৌশাদের জামিন মঞ্জুর করে
বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।