ISF: 'নিরাপত্তা চেয়ে হাইকোর্টে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি
ABP Ananda | 19 Jun 2023 02:59 PM (IST)

নিরাপত্তা চেয়ে হাইকোর্টে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Nawsaad Siddiqui)। 'তাঁর কোনও নিরাপত্তা নেই, অথচ ভাঙড় এখন যুদ্ধক্ষেত্র, তাঁর নিরাপত্তা বিঘ্নিত', আদালতে সওয়াল তাঁর আইনজীবী ফিরদৌস শামিমের। মামলা দায়ের করার অনুমতি বিচারপতি মান্থার। কাল সকাল সাড়ে ১০ টায় শুনানি।