Panchayat Election 2023: ভাঙড় থেকে ৯টি তাজা বোমা সমেত ৩ জন আইএসএফ কর্মী গ্রেফতার
ABP Ananda | 06 Jul 2023 01:06 PM (IST)

পঞ্চায়েত ভোটের ২ দিন আগে, ভাঙড় থেকে ৯টি তাজা বোমা সমেত ৩ জন আইএসএফ (ISF) কর্মী গ্রেফতার
মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে সকাল থেকে কাশীপুর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন আইএসএফ নেতা, কর্মীরা
প্রচার কর্মসূচিতে যাওয়ার পথে, তৃণমূল বিধায়ক সওকত মোল্লার গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান তাঁরা
যদিও পুলিশের দাবি, ভাঙড়ে মনোনয়ন পর্বে যে হিংসার ঘটনা ঘটেছিল, ধৃত ৩ আইএসএফ কর্মী সেই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত