Islampur: উত্তর দিনাজপুরের ইসলামপুরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, এলাকায় চাঞ্চল্য| Bangla News

উত্তর দিনাজপুরের ইসলামপুরে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল (TMC) কর্মী। গতকাল রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, দুই গোষ্ঠীর গণ্ডগোলের জেরে তৃণমূল কর্মী শুকরু মহম্মদের শরীরে ছররা গুলি ঢুকে যায়। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola