Ananda Khabar Seg 2: তৃণমূল বিধায়কের বাড়ি থেকে উদ্ধার 'কুবেরের ধন', উৎসের খোঁজে আয়কর দফতর

জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার 'কুবেরের ধন'। জাকির হোসেনের বাড়ি, অফিস, গুদাম, কারখানা থেকে উদ্ধার প্রায় ১৫ কোটি টাকা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল বিধায়কের বাড়ি, অফিস ও কারখানা থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করল আয়কর দফতর।

কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরের হোটেলে আয়কর দফতরের ম্যারাথন তল্লাশি। ৩২ ঘণ্টার বেশি সময় ধরে এজেসি বোস রোডে আমিরুদ্দিন ববির হোটেলে তল্লাশি।গতকাল সকাল ৮ থেকে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। প্রতিক্রিয়া মেলেনি ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিরুদ্দিন ববির।

ফের প্রধানমন্ত্রীর সুরক্ষা নিয়ে প্রশ্ন, সুরক্ষা বলয় ভেঙে মালা নিয়ে ঢুকে পড়ল যুবক। জাতীয় যুব উৎসব উপলক্ষ্যে কর্ণাটকের হুবলিতে প্রধানমন্ত্রীর রোড শো। স্বামী বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষ্যে ২৬তম জাতীয় যুব উৎসবের সূচনা ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola