Shamik Bhattacharyya: 'এটা বিনা মেঘে বজ্রপাতের মতো বিষয় নয়', মানিকের গ্রেফতারিতে মন্তব্য শমীক ভট্টাচার্যের | Bangla News
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের পর, এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করল ইডি। আজই আদালতে পেশ করা হবে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ককে। গতকাল সিজিও কমপ্লেক্সে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় মানিক ভট্টাচার্যকে। 'এটা বিনা মেঘে বজ্রপাতের মতো বিষয় নয়। কোর্টের নির্দেশে ও নজরদারিতে তদন্ত চলছে। বাগ কমিটির রিপোর্টে অনেক কিছুই মানুষের সামনে এসেছে। যাঁরা এই বিষয়ের সঙ্গে সম্পৃক্ত আছেন, খোঁজখবর রাখছেন তাঁদের সকলেরই অভিযোগের তির ছিল মানিক ভট্টাচার্যের দিকে।' মন্তব্য রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Shamik Bhattacharyya ABP Ananda Bengali News Manik Bhattacharyya