Jadavpur University : শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত যাদবপুরের ছাত্র, কেমন আছেন তিনি ?

ABP Ananda  |  02 Mar 2025 04:55 PM (IST)
ABP News

ABP Ananda LIVE : রবিবার সকালেও পরিস্থিতি থমথমে। গতকালের ঘটনায় এখনও পর্যন্ত পাঁচটি FIR দায়ের হয়েছে যাদবপুর থানায়। পাশাপাশি, একজনকে আটক করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। অশান্তি ছড়ানোয় যুক্ত থাকায় বেশ কয়েক জনের খোঁজ চলছে। (Jadavpur University Clash)


গোটা ঘটনার সূচনা ছাত্র সংসদ নির্বাচনের দাবিকে ঘিরে। অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করাতে হবে বলে দাবি তোলে বাম ছাত্র সংগঠন SFI. সকাল থেকেই সেই নিয়ে পরিস্থিতি তেতে ছিল। দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য ABCUPA-র বৈঠক থেকে বেরোলে সেই নিয়ে কার্যত রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয়। ব্রাত্যর গাড়ির সামনে বসে পড়া থেকে গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। গাড়ির কাচ ভাঙার পাশাপাশি, চাকার হাওয়াও খুলে দেওয়া হয়। ছোড়া হয় জুতোও। ব্রাত্যকে হেনস্থা করার অভিযোগও ওঠে। কোনও রকমে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা করাতে যান। ব্রাত্যর দাবি, উপাচার্য ক্যাম্পাসে পুলিশ ডাকতে বললেও, তিনি ডাকতে চাননি। 


আর এসবের মধ্যেই ঘটে যায় রক্তারক্তিকাণ্ড। মাথা ফেটে যায় এক বিক্ষোভকারী ছাত্রের। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কেপিসি মেডিক্যাল কলেজে। ইন্দ্রানুজ নামের আর এক পড়ুয়ার উপর দিয়ে গাড়ির চাকা চলে যায় বলে জানা যায়। অভিনব নামের আর এক পড়ুয়ার পায়ের উপর দিয়ে গাড়ি চলে গিয়েছে বলে জানা গিয়েছে।

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Jadavpur University : শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত যাদবপুরের ছাত্র, কেমন আছেন তিনি ?

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন