Jadavpur University: ঠিক কী ঘটেছিল স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর আগে ? পুলিশের হাতে এসেছে বহু চাঞ্চল্যকর তথ্য | ABP Ananda LIVE
ঠিক কী ঘটেছিল স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর আগে ? কোন ঘটনা তাঁকে ঠেলে দিয়েছিল মৃত্যুর দিকে ? কী ছিল নেপথ্য কারণ? নানা প্রশ্নের উত্তর খুঁজতে শুক্রবার গভীর রাত পর্যন্ত ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরীকে জেরা করে পুলিশ। সেই সৌরভ চৌধুরী, যার নাম বারবার উঠে এসেছে মৃত ছাত্রের বাবার মুখে। স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় উঠে আসছে একাধিক প্রশ্ন। আর তার উত্তর খুঁজতে গিয়ে পুলিশের হাতে এসেছে বহু চাঞ্চল্যকর তথ্য।