Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ফের ছাত্র নির্যাতনের অভিযোগ। ABP Ananda Live

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ফের ছাত্র নির্যাতনের অভিযোগ। 'ল্যাপটপ চুরির সন্দেহে আটকে রেখে নির্যাতনে অসুস্থ ছাত্র'। হাসপাতালে নিয়ে যেতে মেডিক্যাল সুপারকে বাধা দেওযার অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীন কম্পিউটার সায়েন্সের সান্ধ্য বিভাগের ছাত্র। ছাত্রকে উদ্ধার করতে গেলে মেডিক্যাল সুপারিনটেনডেন্টকে বাধার অভিযোগ। 'নির্যাতিত' ছাত্রের বিরুদ্ধে পাল্টা চুরির অভিযোগ পড়ুয়াদের একাংশের: সূত্র। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রিপোর্ট মেডিক্যাল সুপারিনটেনডেন্টের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।   

এদিকে শান্তিনিকেতনের স্মৃতি ফিরল এবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। ক্লাস চলাকালীন ক্যাম্পাসে ঢুকে MSc-এর প্রথম বর্ষের ছাত্রীকে এলোপাথাড়ি কোপাল বহিরাগত এক যুবক। পরে নিজেও গলার নলি কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে অভিযুক্ত। দু'জনকেই সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্পর্কের টানাপোড়েনেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।                                                                                                        

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola