Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপককে গালিগালাজ, শারীরিক হেনস্থার অভিযোগ !
ABP Ananda | 30 Nov 2022 04:57 PM (IST)

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপককে ‘হেনস্থা’। অভিযুক্ত তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির নেতা। অকথ্য গালিগালাজ, শারীরিক হেনস্থার অভিযোগ। কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। অভিযোগ অস্বীকার অভিযুক্ত শিক্ষাকর্মী নেতা বিনয় সিংহের। দুর্ভাগ্যজনক ঘটনা, আলোচনা করে পদক্ষেপ জানালেন রেজিস্ট্রার।