Jadavpur University: আত্মহত্যা, দুর্ঘটনা নাকি খুন? মৃত ছাত্রের ডামি সাজিয়ে ঘটনার পুনর্নির্মাণ
ABP Ananda | 22 Aug 2023 06:40 AM (IST)

যাদবপুরকাণ্ড আত্মহত্যা, দুর্ঘটনা নাকি খুন? এই তিন প্রশ্নের জট কাটাতে ফরেন্সিক সায়েন্সের বিশেষজ্ঞদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে গেল পুলিশ। মৃত ছাত্রের সম ওজন ও সম উচ্চতার ডামি সাজিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হল। মেন হস্টেলের তিনতলার বারান্দা থেকে মৃত পড়ুয়ার ডামি ফেলে দেখা হচ্ছে, কতটা দূরত্বে গিয়ে পড়ছে। সেই দূরত্ব মেপেই বোঝার চেষ্টা করা হচ্ছে, ৯ অগাস্টের ঘটনা আত্মহত্যা, দুর্ঘটনা নাকি খুন